জ্বালানি তেলের দাম বৃদ্ধি
দেশে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বাড়িয়েছে সরকার। হঠাৎ করে এত বেশি দাম বৃদ্ধির চাপ অর্থনীতি সইতে পারবে না বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম। তিনি বলেন, দাম কিছুটা বাড়াবে, এইটা বুঝা গিয়েছিল। কিন্তু সেটা সহনীয় পর্যায়ে রাখা যেত। যতটা বাড়ানো হয়েছে, তা ধারণার বাহিরে। গত শুক্রবার রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে ডিজেলের দাম হবে ১১৪ টাকা লিটার, যা এত দিন ৮০ টাকা ছিল। এ ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে ৩৪ টাকা। কেরোসিনের দামও একই হারে বাড়ানো হয়েছে। নতুন দর ডিজেলের সমান, অর্থাৎ ১১৪ টাকা লিটার। সাধারণত, ডিজেল ও কেরোসিনের দাম সমান হয়। এভাবে জ্বালানির পণ্য বা অন্য সব পন্যের দাম বৃদ্ধি পেতে থাকলে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়বে বলে মনে করা হয়। বাড়ানো হয়েছে পেট্রল ও অকটেনের দামও। পেট্রলের নতুন দাম ১৩০ টাকা, যা এত দিন ৮৬ টাকা ছিল। এ ক্ষেত্রে দাম বেড়েছে লিটারে ৪৪ টাকা। অকটেনের দাম বাড়ানো হয়েছে লিটারে ৪৬ টাকা। এত দিন অকটেন ৮৯ টাকা লিটার বিক্রি হতো। এখন তা ১৩৫ টাকায় বিক্রি হবে।
শুক্রবার রাত ১২টার পর নতুন দাম কার্যকর হচ্ছে। বিভিন্ন কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম একেবারে এতটা বাড়ানো হয়নি। ভারতের সঙ্গে দামের পার্থক্য পুরোপুরি দূর করেছে সরকার। সব মিলিয়ে জ্বালানি তেল খাতে সরকারের ভর্তুকি একবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার পদক্ষেপ এটি। সরকার অর্থনৈতিক দিক দিয়ে চাপে পড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে চারশত পঞ্চাশ (৪৫০) কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার চেষ্টা করছে। ঋণের শর্তের মধ্যে অন্যতম হলো জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহার। জ্বালানি তেলের দাম বাড়িয়ে সেই শর্ত পূরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
eZ©gvb R¦vjvwb †Z‡ji `vg
|
R¦vjvwb †Z‡ji bvg |
c~‡e©i `vg |
eZ©gvb `vg |
|
wW‡Rj |
80 UvKv |
114 UvKv |
|
‡c‡Uªvj |
86 UvKv |
135 UvKv |
|
AK‡Ub |
89 UvKv |
135 UvKv |
|
‡K‡ivwmb |
80 UvKv |
114 UvKv |
